উত্তরদিনাজপুর

৪ দিন ব্যাপি কালিয়াগঞ্জের প্রাণী সম্পদ বিকাশে প্রশিক্ষণ শিবির

ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে উন্নত চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে। এই শিবিরে চাষি ভাইরা বিজ্ঞান ভিত্তিতে প্রশিক্ষণ করে উন্নত মানের পশু চাষ করে স্বনির্ভর হতে পারে। সেই কারণে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে ৮০ জন চাষিদের ২ দুই দিন করে ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উওর দিনাজ পুরের যুগ্ম উপ অধিকর্তা শ্রী অসিত কুমার নন্দি, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই বৈশ্য, যুগ্ম বিডিও পরিমল দাস, বিএলডিও চন্দন দত্ত, এছারাও প্রাণী পালন বিভাগের সদস্য ডাঃ দেবাশিস সাহা, ধৃব সাহা, দেবাশিস মুর্মু, সুব্রত চক্রবর্তী সায়ন্তন ঘোষ সহ অনান্যরা।

        প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষক জানান, এদিনে আলোচনার মুখ্য বিষয় সরকারি পশু হাসপাতালে পরিষেবা। এই জরুরি পরিষেবার জন্য প্রাণী সাস্থ্য কেন্দ্র খোলা ছিলো। এই প্রশিক্ষন নিয়ে আগামীতে চাষিরা স্বনির্ভর হতে পারবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/A9UYHHVvU-c